রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শুটিং চলাকালীন দুর্ঘটনায় আহত অভিনেত্রী, গুরুতর অবস্থায় হাসপাতালে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার

শুটিং সেটে ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পুরণ সিং। মুম্বাইয়ের বিরারে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে একটি দৃশ্য ধারণের সময় হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হিন্দুস্তান টাইমস বলছে, হাসপাতাল সূত্রে জানা গেছে, তার কব্জিতে গুরুতর চোট লেগেছে, যা অস্ত্রোপচার করাতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অর্চনা নিজেই এই ঘটনার খবর জানিয়েছেন। তিনি জানান তার ছেলে আয়ুষ্মান কোনোভাবেই মায়ের দুর্ঘটনার বিষয়টি মানতে পারছে না। সে মানসিকভাবে ভেঙে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায় অভিনেত্রীর ছেলে মায়ের জন্য কান্না করছেন।
অর্চনা নিজেই এই ঘটনার খবর জানিয়েছেন। তিনি জানান তার
ইনস্টাগ্রামে নিজের খবর জানাতে একটি ভিডিও পোস্ট করে অর্চনা লিখেছেন, যা হয়, তা ভালো জন্যই হয়… আমি ইতিবাচক থাকার চেষ্টা করছি। দ্রুত সুস্থ হয়ে কাছে ফিরতে চাই। এমনকি এরই মধ্যে তার সহঅভিনেতা রাজকুমার রাও-এর সঙ্গে কাজে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন।
অন্যদিকে, অভিনেত্রীর স্বামী পরমিত শেঠি জানিয়েছেন, কব্জির হাড় ঠিক করতে চিকিৎসকরা অস্ত্রোপচার করেছেন। তিনি এখন বেশ ভালো আছেন। দুর্ঘটনার কারণে তার ঠোঁটের কাছেও আঘাত লেগেছে এবং জায়গাটি ফুলে গেছে। সে শুটিং করতে চাইছে বিষয়টা নিয়ে আমরা উদ্বিগ্ন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories