সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

জুতা পায়ে প্রতিকৃতিতে মালা দেয়ায় তোপের মুখে অভিনেতা বিশ্বনাথ, গাড়ি ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার

টালিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ বিশ্বনাথ বসু। অসংখ্য জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। পর্দায় মাঝে মধ্যেই কমেডি ধরানার চরিত্রে দর্শক হাসাতে দেখা যায় তাকে। অথচ এই মানুষই কিনা এবার জনরোষের মুখে পড়লেন।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুতা পায়ে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়েছিলেন অভিনেতা বিশ্বনাথ। এ কারণে স্থানীয়দের একাংশ চড়াও হন তার ওপর। এমনকি অভিনেতার গাড়িও ভাঙচুর করা হয়।
গত ২৫ জানুয়ারি রাতের ঘটনা। সেদিন পশ্চিম মেদিনীপুরে বেলদায় পটাশপুর পাহাড়িচকের নেতাজি তরুণ সংঘের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্বনাথ। অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্রের ছবিতে মালা দেন। কিন্তু এ সময় নাকি তার পায়ে জুতা ছিল। পরে মঞ্চে নির্ধারিত সময় অনুষ্ঠানও করেন।
এদিকে অভিনেতা তার ভুলের কথা স্বীকারও করেন। ক্ষমাও চেয়েছিলেন। এরপরও মঞ্চ থেকে নামার পরই স্থানীয়দের একাংশ চড়াও হয় তার ওপর। মারমুখী হয়ে উঠেন। এতে অভিনেতার দেহরক্ষী ও গাড়িচালক আহত হয়েছেন। পরে গাড়ি নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন তারা। কিন্তু চলে আসার সময় গাড়িতেও ভাঙচুর করা হয়।
এদিকে এ ঘটনায় আতঙ্কে রয়েছেন অভিনেতা বিশ্বনাথ। এ কারণে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে জানিয়েছেন তিনি। তবে হামলার ঘটনার কথা অস্বীকার করেছেন তরুণ সংঘের সহ-সম্পাদক পল্লব মাইতি। তিনি জানান―অভিনেতা প্রথমে জুতা পায়ে নেতাজির প্রতিকৃতিতে মালা পরান। অনুষ্ঠান শেষে তাকে জুতা খেলে ফের নেতাজিকে মালা দেয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু মঞ্চ থেকে নামার পরই গাড়িতে উঠে যান। পরে মালা পরাননি তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories