সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

জাতীয় চলচ্চিত্র সম্মেলনে অতিথি থাকবেন যে ৩ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার

পাঁচশোর বেশি চলচ্চিত্র বিষয়কশিক্ষার্থী, শিক্ষক, নির্মাতাসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে বুধবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।
আয়োজক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের চলচ্চিত্রকে অন্যতম গণযোগাযোগ, বিনোদন, শিল্প চর্চা ও বাণিজ্যিক খাত হিসেবে গড়ে তুলতে কিছু দাবি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের চলচ্চিত্র সম্মেলন আয়োজনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’।
এই সম্মেলনে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১০টি বিষয় উপস্থাপন করা হবে। সেগুলো হলো- বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংস্কার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের গঠন পরিবর্তন, সিনেমা ডিজিটাল ডিস্ট্রিবিউশন, ই-টিকিটিং সার্ভার ও বক্স-অফিস, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র, টিকিট শেয়ার মানি, চলচ্চিত্র শিক্ষার প্রসার, গাজীপুর ফিল্ম সিটি, চলচ্চিত্র আমদানি-রপ্তানি উন্মুক্তকরণ, অ্যান্টি পাইরেসি সেল গঠন এবং চলচ্চিত্রে সরকারি বিনিয়োগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বুধবার বিকেল ৩টায় শুরু হবে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’। এ আয়োজন চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories