মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

শেষ হলো ‘দ্য ক্রাফট জুনিয়র’ শীর্ষক চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রে শেষ হলো চিল্ড্র্বেনস টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত “দ্য ক্রাফট জুনিয়র” শীর্ষক চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। পাঁচদিনের এই কর্মশালায় ২০জন ক্ষুদে নির্মাতা অংশ নেয়। কর্মশালার প্রযোজনা হিসেবে অংশগ্রহণকারী শিশু নির্মাতাদের প্রত্যেকে একটি করে এক মিনিটব্যপ্তির ২০টি চলচ্চিত্র নির্মাণ করে।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী আসরে শিশু নির্মাতাদের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। এবারের আসরে থিম ছিল ‘পুষ্টি’। প্রতিটি চলচ্চিত্রে শিশুদের পুষ্টি সচেতনতা নিয়ে বিশেষভাবে ধারণা দেওয়া হয়। শিশুরা সেই ধারণাপত্র নিয়ে নিজেদের মতো করে চলচ্চিত্র নির্মাণ করেন যা উপস্থিত সকলের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়।
এদিন অতিথি ছিলেন এনিগমা মাল্টিমিডিয়ার চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ, চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান, চিল্ড্রেনস টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর (সিটিএফবি) সেক্রেটারি জেনারেল মিডিয়াব্যক্তিত্ব ফাহমিদুল ইসলাম শান্তনু, সাংবাদিক আনিস আলমগীর, মাস্টার শাকিল ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক সংবাদ পাঠিকা আসমা আহমেদ মাসুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন শিশু নির্মাতাদের অভিভাবকগণ।
উল্লেখ্য, ২১ জানুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে শুরু হয় শিশুদের নিয়ে পাঁচদিনের এই চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories