মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

হাসপাতাল থেকে বাড়ি ফিরেও দুঃসংবাদ পেলেন সাইফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার

কয়েকদিন ধরেই সংবাদের শিরোনাম বলিউড অভিনেতা সাইফ আলী খান। বান্দ্রায় নিজ বাড়িতে মধ্যরাতে ছুরিকাঘাতে জখম করা হয় তাকে। ছয়টি ছুরিকাঘাত লাগে সাইফের। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। পাঁচদিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার বাড়ি ফিরেছেন তিনি। তবে দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে এই বলিউড অভিনেতার। ১৫ হাজার কোটি রুপির পারিবারিক সম্পত্তি হাতছাড়া হতে পারে পতৌদিদের।
হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে, মধ্যপ্রদেশ সরকার শিগগিরই ‘শত্রু সম্পত্তি আইন’-এর অধীনে অভিনেতার পারিবারিক সম্পত্তির দখল নিতে পারে। বর্তমানে যার বাজার মূল্য ১৫ হাজার কোটি রুপির বেশি। ২০১৫ সাল থেকে এই সম্পত্তির উপর দখল নেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল ভোপাল হাই কোর্ট। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর হাই কোর্ট সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নিয়েছে। এর ফলে মধ্যপ্রদেশ সরকারে আর কোনও বাধা থাকছে না।
ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত সাইফের সম্পত্তি হয়েছেন। যেটির আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা। ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। সাইফ তারই প্রপৌত্র। হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান ১৯৫০ সাল থেকে পাকিস্তানে বসবাস শুরু করেন।
এরপর থেকে পতৌদিদেরই ছিল ভোপালের ওই সম্পত্তি। ১৯৪৭-এ দেশ ভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গিয়েছিলেন। কিন্তু তাদের জমি, বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনও এ দেশে রয়ে গেছে। সেই সম্পত্তিগুলোকেই ‘শত্রুর সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ, স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনও অধিকার থাকবে না। সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারবে। তাই বাড়ি ফিরেও চিন্তা কমছে সাইফের পরিবারের সদস্যদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories