মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

মঞ্চে গান গাইতে গিয়ে অসুস্থ মোনালি ঠাকুর, নেয়া হয়েছে হাসপাতালে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার

মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কলকাতার জনপ্রিয় কন্থশিল্পী মোনালি ঠাকুর। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, মঙ্গলবার ভারতের কোচবিহারে একটি গানের অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার নিশ্বাসে সমস্যা দেখা দেয়। রাতেই মোনালিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা ও সাবেক মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটায় উৎসবের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রণ করা হয়েছিল গায়িকা মোনালি ঠাকুরকে। নির্দিষ্ট সময়ে উৎসবে উপস্থিত হন মোনালি। গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার নিশ্বাসে সমস্যা হচ্ছিল। দ্রুত তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। অনুষ্ঠানের আয়োজকেরা জানান, শিল্পীর চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকেরা তার দেখভাল করেন। এদিকে মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
উল্লেখ্য, কয়েক দিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন মোনালি। গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার অশোকনগর উৎসবে গিয়েছিলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories