মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

ফ্ল্যাট থেকে অভিনেতা যোগেশ মহাজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার

বছরটা একদমই ভালো যাচ্ছে না ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রির। শুরু থেকেই শোকের খবর আসছে। গত ১ জানুয়ারি মৃত্যু হয় টালিউড পরিচালক অরুণ রায়ের। সপ্তাহ দুই পর মারা যান সুদীপ পাণ্ডে। এর ক’দিন পর গত ১৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান টেলি অভিনেতা আমন জয়সওয়াল।
এবার আরও এক দুঃসংবাদ এলো। অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিন্দি ও মারাঠি টেলি ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা যোগেশ মহাজন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববাররাতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
সংবাদমাধ্যমের খবর, গত ১৮ জানুয়ারি একটি সিরিয়ালের শুটিং করছিলেন যোগেশ। সেখানে কিছুটা অসুস্থ বোধ করায় শুটিং ফ্লোরের কমপ্লেক্সেই ফ্ল্যাটে চলে যান। পরদিন রোববারও শুটিং করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে শুটিং ফ্লোরে না যাওয়ায় তার খোঁজ নেয়া শুরু হয়।
এ সময় ফ্ল্যাটে গিয়ে দেখা যায় ফ্লোরে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন অভিনেতা যোগেশ। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
প্রসঙ্গত, মারাঠি থিয়েটার থেকে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন যোগেশ। প্রথমে মারাঠি টিভি সিরিয়াল এবং পরে হিন্দি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ সিরিয়ালে অভিনয় করে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নেন।
এছাড়া ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘দেব কি দেব মহাদেব’, ‘সম্রাট অশোক’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন যোগেশ মহাজন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories