মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

‘আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো (হাহাহা)

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ বার

পরীমনি মানেই নানা ঘটনা, নানা বিতর্ক। যে কারণে এই নায়িকার ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহটাও একটু বেশি। পরীমনি কার সঙ্গে প্রেম করছেন, কাকে বিয়ে করতে চলেছেন…সব জানার চেষ্টায় মুখিয়ে থাকেন নেটিজেনরা।
সম্প্রতি অভিনেত জয় চৌধুরীর সঙ্গে নায়িকাকে সিনেমার প্রচারে কিংবা বিভিন্ন আয়োজনে দেখা গেছে।
বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রশ্নের মুখে পড়েছিলেন পরী। যেখানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে-কলকাতায় যেখানে আপনি, সেখানেই পাশে অভিনেতা জয় চৌধুরী….! জবাবে হেসে ওঠেন পরীমনি। বলেন, ‘আরে আরে! কী যে বলেন। ও তো আমার বান্ধবীর স্বামী। ওর বউ আমার বন্ধু, আমার বোন। জয় তাই ‘দুলাভাই’, আপনাদের ভাষায় জামাইবাবু।
পরী চান না জয়ের সঙ্গে তাকে জড়িয়ে কোনো গুঞ্জনের সৃষ্টি হোক। আনন্দবাজারের পালটা প্রশ্নের জবাবে অভিনেত্রী আবারও বললেন, ‘সত্যিই আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক। খুব মজা করি আমরা। দোহাই, কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না! সাংবাদিকদের বড় ভয় (হাসি….)।
পরী কি তাহলে আর প্রেমের সম্পর্কে জড়াচ্ছে না? অভিনেত্রীর সহজ উত্তর, ‘আমার প্রেম হলে দেখি অনেকের মন-টন ভেঙে যায়। আমি কারও হবো না- তাতে লোকে খুশি। একজন কারও হলেই বিশাল ব্যাথা! তাই সকল অনুরাগীদের জানাচ্ছি, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো (হাহাহা)

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories