মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

বিয়ে পরবর্তী পরিকল্পনা নিয়ে যা বললেন সংগীতশিল্পী পড়শী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার

বর্তমান সময়ের আলোচিত সংগীতশিল্পী সাবরিনা পড়শীর বিয়ে নিয়ে যখন নানা গুঞ্জন, সেই সময় নিজেই সরাসরি বিষয়টি নিশ্চিত করেন এ গায়িকা। রোববার সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন পড়শী।
যুক্তরাষ্ট্র প্রবাসী হামিম নীলয়ের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এ গায়িকার। গত বছরের ৪ মার্চ বিয়ে হয়েছে তাদের। প্রায় এক বছর পর বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন পড়শী। আর বিয়ের পর এবার এ নিয়ে খোলামেলা কথা বললেন তিনি।
বিয়ের পর নতুন জীবনে পা রেখে পড়শী বলেন, আলহামদুলিল্লাহ, সবার দোয়া কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি চাই আমরা একজন আরেকজনের সঙ্গে যেন সারাজীবন চলতে পারি, হাতে হাত রেখে যেন চলতে পারি। সবার দোয়া ছাড়া তো এটা সম্ভব না। সবাই দোয়া করবেন যেন আমরা সুখে-শান্তিতে থাকতে পারি। সবাইকে ভালো রেখেই যেন নিজেরা ভালো থাকতে পারি।
এর আগে পাত্র হামিম নীলয়ের সঙ্গে পরিচয়ের ব্যাপারে পড়শী জানান―এখন থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ রিয়েলিটি শোর মাধ্যমে পরিচয় তাদের। তবে প্রেম বলতে যা বোঝায়, তাদের মধ্যে এ ধরনের কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, এই ভাগ্যচক্রেই তারা একে অপরের জীবনে এসেছেন। আর সবটাই হয়েছে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী।
এদিকে ছোটবেলায় গানের মঞ্চ থেকে পরিচয় হওয়া মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া বিরল। এ ব্যাপারে পড়শী বলেন, আমি আগেও একবার ফিউচার প্ল্যান নিয়ে কথা বলেছিলাম, তখন বলেছিলাম জন্ম-মৃত্যু-বিয়ে, এই তিনটি তো আল্লাহর হাতে। আমি এই তিনটি বিষয়ে কখনো কথা বলি না। বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে কখনো কথা বলি না আমি।
তিনি বলেন, আমার কাছে যেটা মনে হয়, যা কিছু আল্লাহর হাতে তা আল্লাহর কাছেই ছেড়ে দেয়া দরকার। এ নিয়ে মানুষ হিসেবে আমি বেশি কথা বলতে গেলে তা কেমন যেন হয়ে যায়। আমার কাছে মনে হয় এটা ঠিক না। এ কারণে আমি বলব আল্লাহ যেটা ভাগ্যে রেখেছিলেন সেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমরা সুখী। আমরা একজন আরেকজনের সঙ্গে সুখী আছি।
পড়শী বলেন, প্রতিটি মানুষেরই তো ব্যক্তিগত কিছু পরিকল্পনা থাকে। সেই প্ল্যান অনুযায়ী আমি চাচ্ছিলাম যে বিয়েটা তো জাস্ট নিকাহ পড়ানো, যা একদমই ব্যক্তিগত ব্যাপার; দুই পরিবারের ব্যাপার। আর আমরা তো তখনই জানাই যখন অনুষ্ঠান করবে সবাইকে দাওয়াত করি। আমাদের যেহেতু এখনো অনুষ্ঠান হয়নি, করার প্ল্যানে আছি আমরা। আমাদের প্ল্যান হচ্ছে আমরা যখন অনুষ্ঠান করব তখন ধীরে ধীরে ধাপে ধাপে সব করব। হ্যাঁ, এটা সত্য আমি মিডিয়াতে আছি। আমারও স্বপ্ন আছে। সেই জায়গা থেকে ওই ধাপে ধাপের জন্য সময় নিয়ে কাজ করছি। আমরা যখন অনুষ্ঠান করব তখন সবাইকে একটু একটু করে জানাব। ধাপধোপ করে যখন বলছি তখন আগে-পেছনে যারা না জানেন, ব্যাপারটা কেমন না!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories