মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

বউ সাজে ছবির ছোট মেয়েকে চিনেছেন? তিনি এখন আলোচিত অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার

তারকাদের সম্পর্কে সবসময়ই জানার কৌতূহল থাকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। আর তারকারাও তাদের বিভিন্ন ব্যাপারে তথ্য জানিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কখনো সিনেমা বা সংগীত সংক্রান্ত বিষয়, আবার কখনো ক্যারিয়ারে উত্থান-পতন নিয়ে সংগ্রামের গল্প জানান। এছাড়া অনেক সময় ছোটবেলা থেকে বেড়ে উঠা ও ইন্ডাস্ট্রিতে অভিষেকের গল্পও জানতে চান কেউ কেউ।
এসবের মধ্যে অন্যতম হচ্ছে তারকার প্রেম-ভালোবাসা বিষয়। আর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যুক্ত থাকতে তারকারাও বিভিন্ন সময় এসব ব্যাপারে তুলে ধরেন। কেউ কেউ আবার বিশেষ দিন বা মুহূর্তগুলোয় পুরনো স্মৃতিচারণ করে থাকেন। এক অভিনেত্রী ছোটবেলার ছবি পোস্ট করে সেই পুরনো স্মৃতি ডুবে গিয়েছিলেন।
মাথার দীঘল কালো চুল লাল ফিতায় বাঁধা, আবার মাথায় টিকলি, বড় টিপ, ঠোঁটে লিপস্টিক ও পরনে সাদা-লাল শাড়ি। সবমিলে এক টুকটুকে বউ। ছোটবেলায় এমন বউ রূপে সেজে থাকা মানুষটি এখন অনেক বড়। তিনি পর্দার পরিচিত মুখ। কয়েকটি সুপারহিট ধারাবাহিক উপহার দিয়েছেন দর্শকদের।
ছবির ছোট মেয়েটিকে হয়তো চিনতে পারেননি। এ অভিনেত্রী ‘দ্বীপ জ্বেলে যাই’, ‘ছদ্মবেশী’, ‘বিয়ের ফুল’ ও ‘তুমি আশেপাশে থাকলে’র মতো জনপ্রিয় ধারাবাহিকগুলোয় দেখা গেছে তাকে। কিছুদিন আগেই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। এক বছর হলো স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে তার। ২০২৩ সালে হঠাৎ করেই স্বামী জীতুর সঙ্গে ডিভোর্সের খবর জানিয়েছিলেন তিনি।
এবার হয়তো চিনতে পেরেছেন ছবির মেয়েটিকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হ্যাঁ, তিনি ছোটপর্দার অভিনেত্রী নবনীতা দাস। মঙ্গলবার (৭ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার এই ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। যা এখন ভাইরাল। প্রথমে কেউ কেউ অবশ্য চিনতে পারেননি তাকে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ মে গাঁটছড়া বেঁধেছিলেন জীতু ও নবনীতা। ৮ মে রিসেপশন পার্টি হয়। এতে উপস্থিত হয়েছিলেন টালি ইন্ডাস্ট্রির অনেক তারকা। জানা যায় ‘অর্ধাঙ্গিনি’ ধারাবাহিকের সেটে তাদের প্রথম বন্ধুত্বের সম্পর্ক হয়। তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হয়। এরপর প্রেম এবং প্রেম থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। যদিও সেই বিয়ে বেশিদিন টিকেনি অবশ্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories