মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

আন্দোলন থেকে পাঠ্যবইয়ে তরুণ র‍্যাপার হান্নান ও সেজান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ বার

জুলাই-আগস্টে সাধারণ শিক্ষার্থী ও মানুষের আন্দোলনকে বেগবান করা গানগুলোর মধ্যে অন্যতম ছিল দুটি র‌্যাপ সং। এরমধ্যে একটি ছিল তরুণ র‌্যাপার হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উডা’ এবং অন্যটি ছিল মোহাম্মদ সেজানের ‘কথা ক’ গান।
প্রতিবাদী গান করার কারণে ওই সময়ের সরকারের রোষানলে পড়ার ঘটনাও ঘটেছে। এবার সেই গানের জন্যই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছেন হান্নান ও সেজান। সম্প্রতি এ নিয়ে দেশের একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে তরুণ দুই র‌্যাপার হান্নান ও সেজানের কথা। আর বইয়ে বলা হয়েছে―আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন।
ইংরেজি বইয়ে ‘নতুন প্রজন্ম’ শিরোনামের সেই লেখায় আরও বলা হয়েছে, তাদের র‌্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী ও ব্যতিক্রম।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের তরুণ র‌্যাপার হান্নানের ‘আওয়াজ উঠা’ গানটি প্রকাশ হওয়ার সপ্তাহখানেক পরই ২৫ জুলাই গ্রেপ্তার করা হয় তাকে। পরে ১২ দিন কারাগারে থাকার পর শেখ হাসিনা সরকারের পতন হলে মুক্তি পান তিনি। আর ১৬ জুলাই সেজানের ‘কথা ক’ প্রকাশের পরই বিদ্রোহের অংশ হয়ে উঠে গানটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories