শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নতুন বছরে মুক্তির অপেক্ষায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ বার

ক্যালেন্ডারের পাতায় আজ ১ জানুয়ারি ২০২৫ সাল । নতুন বছরে মুক্তির মিছিলে রয়েছে বেশ কিছু সিনেমা। এর মধ্যে যেমন রয়েছে কাহিনী নির্ভর, আবার কিছু সিনেমা রয়েছে বাণিজ্যিক ঘরানার। চলতি বছর মুক্তি পেতে পারে এমন সিনেমা নিয়ে এবারের আয়োজন।
বছরের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে মধ্যবিত্ত। শুক্রবার (৩ জানুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক তানভীর হাসান।
এছাড়া আগামী ১০ জানুয়ারি অনন্য মামুন পরিচালিত নবাগত রিয়েলি অভিনীত ‘মেকাপ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। দীর্ঘদিন সেন্সরে আটকে থাকা সিনেমাটি মুক্তি ঘিরে তাই এই নায়িকা বেশ উচ্ছ্বসিত। যদিও পরিচালক সিনেমাটির প্রচারণা থেকে দূরে রয়েছেন, এ নিয়ে অনুযোগও রয়েছে প্রযোজকের তরফ থেকে। সব ছাপিয়ে আগামী ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে যাচ্ছে রোশান ও রিয়েলি অভিনীত ‘মেকাপ’।
এদিকে সদ্য বিদায়ী বছরে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। নতুন বছরেও তার তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। ঈদুল ফিতরে ‘বরবাদ’ মুক্তির কথা। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার মোশন পোস্টার। তবে সিনেমাটি নির্মাণ নিয়ে বিতর্ক রয়েছে। যে কারণে দেখার অপেক্ষা শেষপর্যন্ত সিনেমাটির ভাগ্যে কি আছে। আর ঈদুল আজহায় মুক্তি পাবে এই নায়কের ‘তাণ্ডব’। দুর্গাপূজায়ও তার একটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে।
সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘জংলি’ গেল বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিল। সেই সময়ে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হয়। তবে সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, শিগগিরই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে।
২০২৩ সালে সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় আফরান নিশোর অভিষেক হয়। এরপর আর সিনেমায় দেখা মেলেনি তাকে। চলতি বছর ‘দাগী’ নামের সিনেমায় হাজির হবেন তিনি। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। এতে নিশোর নায়িকা তমা মির্জা। আরও আছেন ন ডরাই অভিনেত্রী সুনেরাহ।
শবনম বুবলী অভিনীত আরেকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। গান ছাড়া এর বাকি কাজ শেষ হয়েছে। পিনিক নামের সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। আদর-বুবলী এর আগে আরও দুটি সিনেমাতে অভিনয় করেছেন।
চলতি বছরেই মুক্তি পেতে পারে সরকারি অনুদানে আলোচিত সিনেমা ‘জলরঙ’। সিনেমাটি নির্মাণ করেছেন কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)। মানব পাচারের গল্পে সম্পূর্ন সমুদ্রে চিত্রায়িত বিগ বাজেটের এই সিনেমাতে প্রধান চরিত্রে সায়মন সাদিক অভিনয় করেছেন।
আরিফিন শুভ অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। দুটি সিনেমার সেন্সর ছাড়পত্রও হয়ে আছে। এগুলো হচ্ছে – নূর, নীল চক্র ও ঠিকানা। জানা গেছে, এ বছরের মধ্যে সিনেমা তিনটি মুক্তি দিতে পেতে পারে।
আলোচিত পরাণ সিনেমায় অভিনয় দিয়ে আলোচনায় আসেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এরপর দামাল সিনেমায় জুটি বাঁধেন তারা। এ বছর এই দুই তারকাকে দানব নামে একটি সিনেমায় দেখা যেতে পারে। শিগগিরই অনন্য মামুন পরিচালিত সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর বাইরে শরীফুল রাজ অভিনীত কবি বছরের যেকোনো সময় মুক্তি পাবে। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমাটিতে রাজের নায়িকা ইধিকা পাল। অন্যদিকে মিম অভিনীত এবং ওয়াহিদ তারেক পরিচালিত দিগন্তে ফুলের আগুন সিনেমাটিও এ বছর মুক্তির কথা রয়েছে।
ছোট পর্দার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ২০২৩ সালের শেষ দিকে এশা মার্ডার নামে একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেন বাঁধন। এ বছর সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুতিও নিচ্ছেন এর পরিচালক-প্রযোজকরা।
তুমুল আলোচিত হাওয়া সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন লাক্স তারকা নাজিফা তুষি। এরপর নতুন কোনো চলচ্চিত্রে আর তাকে পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, গেল বছর একটি ছবির কাজ শেষ করেছেন, যা এ বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটির পরিচালনায় আছেন মেজবাউর রহমান সুমন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories