সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

এবার ঢাকায় দু’দিন গাইবে পাকিস্তানের আরেক ব্যান্ড, টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার

দেশের পটপরিবর্তনের পর ঢাকার কনসার্টে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ বেড়েছে। গত বছরের শেষ দিকে পারফর্ম করেছে ‘জাল ব্যান্ড’। আবার এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম, আবদুল হান্নান। এছাড়া রাজধানীর আর্মি স্টেডিয়াম এবং বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে গেছেন রাহাত ফতেহ আলী খান।
এবার নতুন বছরের শুরুতেই ঢাকায় আসতে যাচ্ছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে দু’দিন পারফর্ম করবে ব্যান্ডটি। বিষয়টি নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনস।
ঢাকা ড্রিমস কনসার্টে পাকিস্তানের কাভিশ ছাড়াও আরও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তার দল ঘাসফড়িং কয়ার।
এ ব্যাপারে আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, আমরা এমন একটি শ্রুতিমধূর, শান্ত ও সুরেলা সংগীতায়োজন করছি, যা কিনা আমাদের দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন থেকে যাবে। আমাদের বিশ্বাস, আমাদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্ট হবে সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।
এ আয়োজনের টিকিট বিক্রি এরইমধ্যে শুরু হয়েছে। যা টিকিটভাই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। দর্শকদের জন্য প্রতিদিন বেলা ৩টায় খুলে দেয়া হবে গেট।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে সংগীতশিল্পী জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে উঠে ‘কাভিশ’ ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’। যা ২০০৯ সালে প্রকাশ হয়। ব্যান্ডটির পরিচিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’ ও ‘ফাসলে’ ইত্যাদি। তবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করবে ব্যান্ডটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories