শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার

বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি।
গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। ফেসবুক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তী-সালমান দুজনেই। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জানান, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি উদযাপনে কক্সবাজার গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন সালমান। প্রস্তাবে সাড়া না দিয়ে পারেননি এই অভিনেত্রী। এরপর সবকিছুই পারিবারিকভাবে এগিয়েছে। শুধু অপেক্ষাটা ছিল বিয়ের। সেটাই বছর শেষ হওয়ার আগেই সম্পন্ন হল।
প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। এর পর ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন।
২০১৯ সালে একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর থেকে কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে। সাবলীল অভিনয়ে এখন তিনি পর্দার প্রিয় মুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories