শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিজয় দিবসে বিয়ে করলেন চিত্রনায়িকা শশী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার

বিয়ে করেছেন চিত্রনায়িকা শারমিন জোহা শশী। সোমবার বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন তিনি।
ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় অভিনেত্রীর। খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন শারমীন জোহা শশী।
বর খালিদ হোসাইনের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত। এরপর লিখেছেন, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি। আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
জানা গেছে, শশীর স্বামীর নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত আছেন। তিনি পেশায় একজন ডাবিং ডিরেক্টর।
এদিকে শশীর বিয়ের পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত অনুরাগী থেকে শুরু করে সহকর্মী তারকারাও।
অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, আরে বাহ ! অভিনন্দন ও শুভকামনা দুজনের জন্য!রওনক হাসান লিখেছেন, অভিনন্দন অভিনন্দন আমার প্রিয় দুজন তোমাদের নতুন জীবন সুন্দর হোক, মনের মতো হোক। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন, কি দুর্দান্ত সুখবর! অভিনন্দন দোস্ত! জামাই পছন্দ হইসে আমাদের! শুভকামনা আগামীর জন্য।
বিয়ের প্রসঙ্গ নিয়ে শশী গণমাধ্যমকে জানান, প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় হয়েছে। দীর্ঘদিন ধরে কথা হতো। চার-পাঁচ মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
‘হাজার বছর ধরে’ প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। সেই উপন্যাসটি চলচ্চিত্রে রূপ দিয়েছেন অভিনেত্রী পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা। তাতে টুনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন শারমীন জোহা শশী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories