শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি, নিষিদ্ধ করল ইসিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার

ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবকে নিষিদ্ধ করেছে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর। লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার পর এই ত্রুটি শনাক্ত হয়।
শুক্রবার রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
অ্যাকশন সংশোধন করে পুনঃমূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্যন্ত সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না।
ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত ১০ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞাও সে দিন থেকেই কার্যকর হয়েছে। এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত তিন সংস্করণে খেলেছেন ৪৪৭টি ম্যাচ, নিয়েছেন ৭১২ উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টিও খেলছেন দীর্ঘদিন ধরে। তবে এবারের আগে কখনোই কোথাও তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচই খেলেন। সে ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার হাত ঘুরিয়ে নেন ৯ উইকেট।
তবে সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সামনে আসে প্রায় এক মাস পর। এরপর গত ২ ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন সাকিব, যেখানে ৪ ওভার বোলিং করেন তিনি। নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না। সাকিবের কনুই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে। তবে তাঁর কনুই কত ডিগ্রি বাঁকা হয়েছে, তা জানা যায়নি।
ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে ইংল্যান্ডের বাইরে বল করতে কোনো বাধা নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories