শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

কুমিল্লায় মোশারফ করিম ও জামিল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩২২ বার

বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা মোশারফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টিভি কর্তৃপক্ষের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন কুমিল্লার এক আইনজীবী।

১৮ জুলাই রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লার জেলা বার এসোসিয়েশনের অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী। মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে বাদী সূত্রে জানা গেছে। বাদী পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্টে রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বলেন, আমি ৯ জুলাই ‘হাই প্রেসার ২’ নাটকটি দেখেছি। পুরো নাটক দেখেছি। আড়াই র্ঘটার নাটকের মধ্যে ৩৫ থেকে ৫৫, এক ঘন্টা ৩০ থেকে ৫০ এবং দুই ঘন্টা ৫ থেকে ১০ মিনিটের মাঝে এই সময়টুকুতে মনে হলো আমাদের পেশাকে খুবই কাটাক্ষ করা হয়েছে। এতে আমাদের মানহানি হয়েছে।

তিনি আরও বলেন, এতদিন কোর্ট বন্ধ থাকায় মামলা করতে পারিনি। তাই আজ করেছি। আদালতে বিষয়টি উপস্থাপনের পর সত্যতা যাছাই করে মামলা গ্রহণ করেছে। নাটক রিলিজ হওয়ার এত বছর পর কেন মামলা, এমন প্রশ্নে তিনি বলেন, ব্যস্ততার কারণে নাটক দেখার সময় পায়নি। লকডাউনে নাটকটি চোখে পড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories