শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ফিফপ্রোর সেরা একাদশের চূড়ান্ত মনোনয়নে মেসি, রয়েছেন কী রোনালদো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার

খেলোয়াড়দের ভোটে চূড়ান্ত হয়েছে ফিফার দ্য বেস্ট-এর জন্য ফিফপ্রো সেরা একাদশের চূড়ান্ত মনোনয়ন তালিকা। যেখানে জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার (২ ডিসেম্বর) সেই তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
লিওনেল মেসির তালিকায় থাকা ছিল প্রত্যাশিত। আর্জেন্টিনা অধিনায়ক ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন অসাধারণ। ইন্টার মায়ামির হয়ে বড় কোনো অর্জন না থাকলেও কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা জিতিয়েছেন। তিনি দ্য বেস্ট বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইতেও রয়েছেন।
অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদো বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন পাননি। তবে ৩৯ বছর বয়সেও নিজের ফর্ম ধরে রেখেছেন। সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে প্রমাণ করেছেন যে বয়স শুধুই একটি সংখ্যা।
তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, এবং বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। তবে সবচেয়ে বড় চমক হলো লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহর অনুপস্থিতি। গত মৌসুমে ভালো পারফরম্যান্সের পরও জায়গা না পাওয়ায় ফুটবলপ্রেমীরা হতাশ।
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য ফিফপ্রো সেরা একাদশের লড়াই সবসময়ই উত্তেজনার। এবারও এর ব্যতিক্রম নয়। মেসি-রোনালদো যুগের ধারাবাহিকতা ধরে রাখা এবং তরুণ প্রজন্মের তারকাদের উত্থান এই তালিকাকে আরও বিশেষ করে তুলেছে।
ফিফপ্রো বিশ্ব একাদশের মনোনয়ন প্রাপ্তদের তালিকা
গোলরক্ষক
এডারসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা) ও ম্যানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ, জার্মানি)।
মিডফিল্ডার
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন) ও ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ, উরুগুয়ে)।
ফরোয়ার্ড
আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড), কিলিয়ান এমবাপে (পিএসজি/রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি, আর্জেন্টিনা), কোল পালমার (ম্যানচেস্টার সিটি/চেলসি, ইংল্যান্ড), ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর, পর্তুগাল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল) ও লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories