শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

লজ্জার রেকর্ড থেকে আশরাফুলকে মুক্তি দিলেন মুমিনুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার

বাংলাদেশের অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হক আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে লজ্জাজনক একটি রেকর্ড গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে শূন্য রানে আউট হয়ে মুমিনুল এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি নিজের করে নিয়েছেন।
মুমিনুলের এই শূন্যটি তার টেস্ট ক্যারিয়ারে ১৭তম। এতে করে তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। আশরাফুল ৬১ টেস্টে ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। মুমিনুল তার ৬৯তম টেস্টে এই বিব্রতকর রেকর্ডটি নিজের করে নেন।
জ্যামাইকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের শুরুটা খুবই খারাপ হয়। প্রথম ইনিংসে মাত্র ১০ রানে ২ উইকেট হারিয়ে ফেলে দলটি। মুমিনুল হক ৬ বল খেলে কেমার রোচের বলে শূন্য রানে আউট হন। দিন শেষে সাদমান ইসলামের অপরাজিত ফিফটির কল্যাণে কিছুটা স্বস্তি পায় বাংলাদেশ।
ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ, অপেক্ষা বাড়ছে ওয়ানডে স্কোয়াড ঘোষণায়
ম্যাচের আগে ছিটকে গেলেন তারকা পেসার, ডাকা হলো দুই অনভিষিক্তকে
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হলেন সাবেক নাম্বার ওয়ান বোলার
স্বাগতিক দল উইন্ডিজ প্রথম দিনে ৩০ ওভারে তিনটি ক্যাচ মিস করে। এর মধ্যে দুটি সাদমান এবং একটি শাহাদাত হোসেনের।
এদিকে মুমিনুলের লজ্জার রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেট টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ টানা ৮৬টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। তিনি কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সকে ছাড়িয়ে এই কীর্তি স্থাপন করেন। ২০১৪ সালের জুন থেকে ব্রাফেট একটি টেস্টও মিস করেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories