শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ইউটিউবে ‘শেষ থেকে শুরু’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার

ছোটপর্দার এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী আরশ খান ও তাসনুভা তিশা। সম্প্রতি তাঁরা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘শেষ থেকে শুরু’ নামের একটি একক নাটকে। মামুনুর রশিদ তামিম রচনায় এই নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জারসন বম।
নির্মাতা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাতৃভূমি হার্ট কেয়ার নিবেদিত ‘শেষ থেকে শুরু’ নাটকটি ডিভাইন মাল্টিমিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হয়।
এই নাটকে আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক ও মিম সহ আরও অনেকে।
এ প্রসঙ্গে নির্মাতা জারসন বম বলেন, ‘দর্শকদের বিনোদনের কথা ভেবেই নাটকটি বানানো হয়েছে। ‘শেষ থেকে শুরু’ নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করছি, নাটকটি দর্শকরা উপভোগ করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories