শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

আরশ-তাসনুভার ‘অর্ধবৃত্ত’-এ ক্যাপ্টেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার

একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন সময়ের আলোচিত দুই তারকা আরশ খান ও তাসনুভা তিশা। সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘অর্ধবৃত্ত’ শিরোনামের একটি নাটকে। তালুকদার সানাউল্লাহ’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাইদুল ইমন।
নাটকটিতে রয়েছে একটি ফোক গান। ‘মরারে মারবি কতো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন যাযাবর ব্যান্ড ভোকালিস্ট ক্যাপ্টেন। মোহন আহমেদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন।
নাটকের গান প্রসঙ্গে ক্যাপ্টেন বলেন, ‘অর্ধবৃত্ত নাটক শুধু বিনোদন নয়, এতে রয়েছে শিক্ষনীয় একটি বার্তা। আমরা সচারাচর যে সকল নাটক দেখে থাকি তার থেকে এটি একেবারেই আলাদা গল্পের নাটক। গানটি করতে পেরে ভীষণ ভালো লেগেছে। ছোট বেলায় শিক্ষনীয় নাটক দেখতাম, অর্ধবৃত্ত ঠিক তেমনি। গানের কথাগুলো দারুণ। আশা করছি, সকল শ্রেণির মানুষের কাছে গানটি ভালো লাগবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘অর্ধবৃত্ত’ নাটকটি খুব শিগগিরই প্রচারে আসবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories