শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথমসারির ২০ তারকা নিয়ে ‘হাউজফুল ৫’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার

বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমার একটি ‘হাউসফুল’ সিরিজ। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব। দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে ‘হাউসফুল ফোর’। এবার আসছে এই সিনেমার পঞ্চম কিস্তি।
ইতোপূর্বেই জানা গিয়েছিল, বলিউডের আলোচিত এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। এবার জানা গেল, আসন্ন এই ছবিটি হতে চলেছে পুরোপুরি তারকাখচিত। বলিউডের প্রথমসারির ২০ জন তারকা নিয়ে ‘হাউজফুল ৫’-এর ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
গতকাল ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, বলিউডের তাবড় তাবড় অভিনেতারা সব দল বেঁধে একটি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। এই ছবিটি পোস্ট করে তিনি জানান, ছবির সবক’জন তারকাই থাকবেন ‘হাউজফুল ৫’ ছবিটিতে।পোস্ট করা সেই ছবিটিতে দেখা গেছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, জনি লিভার, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, শ্রেয়স তালপাড়ে, জাফরি, সাজিদ নাদিয়াদওয়ালার মতো তারকারা। এদিন প্রকাশ্যে আসা ছবিটিতে অভিষেককে ছবির একেবারে মধ্যমণি হয়ে থাকতে দেখা গেছে। আর এই সকল অভিনেতারা মিলে যে কমেডির ডোজ কয়েক গুণ বাড়াবেন সেটা বলার অপেক্ষা রাখে না।
হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হবে সিনেমাটি। তাই আয়োজনও বড়। ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে হাউসফুল ফাইভের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories