শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারিতে সাফ টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার

গত মাসের শেষ দিকে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে জাতীয় নারী ফুটবল দল। আর আগামী বছরের শুরুতেই ঘরের মাঠে এই টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে সাবিনা-মারিয়াদের উত্তরসূরিরা। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ নূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ।
গতকাল মঙ্গলবার এক সভায় এই সিদ্ধান্তে নিয়েছে সাফের কম্পিটিশন কমিটি। বাংলাদেশে ১১-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জুনিয়র মেয়েদের এই টুর্নামেন্ট।
স্বাগতিক দেশের নাম ঠিক হলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে।
এই বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেন্যু নির্ধারণ করে বাফুফে সেটাই দেখার বিষয়।
সাফ অনূর্ধ্ব-২০ নারী ছাড়াও পুরুষ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী বছর ৫-১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। কোন রাজ্যে করবে এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ।
আগামী বছর পুরুষ সিনিয়র সাফ রয়েছে। সেই টুর্নামেন্টের স্বাগতিক এখনও ঠিক হয়নি। এ সম্পর্কে হেলাল বলেন, মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর এটি ঠিক হবে। আগামী মাসে এ নিয়ে মিটিং আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories