বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কিছুদিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের পরকীয়ার জন্যই দূরত্ব বেড়েছে ঐশ্বরিয়ার সঙ্গে। আর গুঞ্জন উঠেছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গেও পরকীয়ায় করছেন অভিষেক। ‘দসভি’ সিনেমার শুটিং সেট থেকেই নাকি তিনি আর এ কারণে দূরত্ব বেড়েছে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অভিষেক-ঐশ্বরিয়া নীরব থাকলেও এবার এ প্রসঙ্গে কথা বললেন বলিউডের জনপ্রিয় প্রযোজক ও অভিনেতা নিখিল দ্বিবেদীর।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত মণিরত্নম পরিচালিত সিনেমা ‘রাবণ’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এই সিনেমায় সহ-অভিনেতা হিসেবে কাজ করেছিলেন নিখিল দ্বিবেদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই তারকা দম্পতির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।
কইমইয়েরেক প্রতিবেদন থেকে জানা যায় নিখিল দ্বিবেদীর এই বিষয়টা প্রসঙ্গে বলেন, অভিষেক-ঐশ্বরিয়া তারা কখনো আলাদা হতেই পারে না। কীসের ভিত্তিতে তারকা দম্পতির হয়ে এ কথা বললেন নিখিল? নিখিলের কথার প্রেক্ষিতে এই প্রশ্ন তুলেছেন সাংবাদিকেরা। তাদের উত্তর দিতে গিয়ে পরিচালক-অভিনেতা সামনে এনেছেন তার অতীত অভিজ্ঞতা। স্মৃতি হাতড়ে উদাহরণ তুলে ধরেছেন, বিয়ের পরে তারকা দম্পতির একসঙ্গে কাটানোর নানা ঘটনা। নিখিলের দাবি, কাজ করার সুবাদে দুজনকে তিনি কাছ থেকে দেখেছেন। তার সেই অভিজ্ঞতা বলছে, আজীবন জনপ্রিয় তারকা জুটি সবসময় এক সঙ্গেই থাকবেন।
Leave a Reply