শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কোন দেশের প্রতিযোগী মিস ইউনিভার্সের মুকুট জিতলেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার

মেক্সিকো সিটির অ্যারেনা সিডিএমএক্স-এ অনুষ্ঠিত ৭৩তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রথমবারের মতো ডেনমার্কের কোনো প্রতিযোগী মিস ইউনিভার্সের শিরোপা অর্জন করলেন। তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ভিক্টোরিয়া। এ বছর এই সুন্দর প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিয়েছিল বেলারুশ, ইরিত্রিয়া, গিনি, ম্যাকাও, মালদ্বীপ, মলডোভা এবং উজবেকিস্তান। এই আয়োজনে বিভিন্ন ধাপে অংশ নিয়ে নিজেকে প্রমাণ করতে হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত পর্বে পাঁচ প্রতিযোগীকে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। কেউ যদি আপনাকে বিচার না করে, তবে কীভাবে বাঁচবেন? এই প্রশ্নে ভিক্টোরিয়া উত্তর দেন, আমি প্রতিদিনের মতোই বাঁচব।
দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি।
প্রতিযোগিতায় নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা প্রথম রানারআপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। থাইল্যান্ডের সুচাতা চুয়াংস্রি এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ পেদ্রোজা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন। পেদ্রোজা, ২৮ বছর বয়সী একজন মা, প্রতিযোগিতার সাম্প্রতিক নিয়ম পরিবর্তনের পর শীর্ষ পাঁচে স্থান পেয়ে ইতিহাস সৃষ্টি করেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ২৮ বছরের বেশি বয়সী নারীদের অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories