শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

এবার ‘টুয়েলভথ ফেল’ অভিনেতাকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার

বলিউড ভাইজান সালমান খান। মহারাষ্ট্র রাজ্যের বিধায়ক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক হত্যার পর একের পর এক খুনের হুমকি পাচ্ছেন তিনি। এর মধ্যেই এবার হত্যার হুমকি পেলেন বিক্রান্ত মাসে। অভিনেতার আসন্ন সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ অভিনয়ের জন্যই এই হুমকি আসে। তবে কারা এই হুমকি দিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কিছু বলেননি বিক্রান্ত। খবর: দ্য স্টেটসমেন্ট
২০০২ সালে গোধরাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা। এতে অভিনয়ের জন্যই খুনের হুমকি পাচ্ছেন এই অভিনেতা। যদিও বিষয়টি নিয়ে চিন্তিত নন তিনি। সিনেমাায় বিক্রান্তকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। বিষয়টি নিয়ে বিক্রান্ত বলেন, ‘একের পর এক খুনের বার্তা পাচ্ছি আমি। এ বিষয়ে এই সিনেমার পুরো টিম সচেতনতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আসলে আমরা সবাই শিল্পী। আমাদের কাজ গল্প বলা। সিনেমাটি পুরোপুরি তথ্যভিত্তিক। এখানে কাউকে অপরাধী প্রমাণ করা আমাদের উদ্দেশ্য নয়। এটি এখনো মুক্তি পায়নি। তাই আগে থেকেই কোনও ধারণা তৈরি করে ফেলা ঠিক নয় বলে আমি মনে করি। এ ছাড়া এই সিনেমায় কোনো ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা হয়নি, যা সিনেমাটি মুক্তির পরই সবাই বুঝতে পারবে।
ধীরজ শর্মা পরিচালিত এই সিনেমায় বিক্রান্ত ম্যাসি ছাড়াও আরও অভিনয় করেছেন রাশি খন্না ও ঋধি ডোগরা। ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য সবরমতী রিপোর্ট’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories