শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শুটিং শুরু হতে যাচ্ছে ‘স্পাইডার ম্যান’ ফ্যাঞ্চাইজির, কাকে দেখা যাবে মূল চরিত্রে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার ম্যান’। সিনেমাটি প্রতিটি কিস্তির মুক্তির জন্য ভক্তরা অপেক্ষায় থাকেন। এবার জানা গেল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে ফিরছে ‘স্পাইডার ম্যান’। সিনেমা মুক্তির আগে থেকেই প্রশ্ন ছিল এবারের সিনেমায় স্পাইডার ম্যানের স্যুটে কাকে দেখা যাবে। স্পাইডার-ম্যানের সর্বশেষ একক সিনেমা ছিল ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ২০২১ সালের সিনেমাটি ১০০ কোটি ডলার আয় করেছিল। এই সিনেমায় চমক ছিল মূল চরিত্রটি ঘিরেই। মার্ভেল সিনেমাটিতে আগের স্পাইডারম্যান টোবি ম্যাগুইরে এবং অ্যান্ড্রু গারফিল্ডকেও ফিরিয়ে এনেছিল। আর সেই সঙ্গে ছিল টম। এ কারণে এবারের সিনেমা নিয়ে এতো প্রশ্ন।
ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, স্পাইডার ম্যানের স্যুটে টম হল্যান্ডকেই দেখতে পারবেন দর্শক। এবারের কিস্তির নাম এখনো ঠিক করা হয়নি। কিন্তু এটিই হতে যাচ্ছে ‘স্পাইডার-ম্যান ফোর’। আর সিনেমাটি পরিচালনা করছেন ডাস্টিন ড্যানিয়েল ক্রিটন। এই ফ্রাঞ্চাইজি দিয়েই অভিষেক হচ্ছে নির্মাতার।
স্পাইডার ম্যানের স্যুটে টম হল্যান্ডকেই দেখতে পারবেন দর্শক।
অন্যদিকে, টম হল্যান্ড নিজেই নতুন সিনেমার খবর জানালেন। জিমি ফ্যালনের শোয় জানিয়ে দিলেন স্পাইডার-ম্যানের চতুর্থ সিনেমাটি আগামী বছরের মাঝামাঝি প্রডাকশনে যাবে। এছাড়া এটি যে ২০২৬ সালের জুলাইয়ে মুক্তি পাবে। টম হল্যান্ড বলেন, আগামী সামারে আমরা শুটিং শুরু করব। সবকিছু এখন পর্যন্ত ভালোই চলছে। যদি কোনো সমস্যা দেখা না পেলে পরিকল্পনা অনুসারেই কাজ চলবে। আমি সিনেমাটি নিয়ে দারুণ উত্তেজিত। অপেক্ষা করতে পারছি না কবে স্যুট পরে শুটিং করবো।
টম হল্যান্ড বলেন, ‘মার্ভেলের বড় সিনেমাগুলোয় স্পাইডার ম্যান চরিত্রটি একটি অনুষঙ্গ। বড় একটা যন্ত্র চালাতে অনেক কিছু লাগে। স্পাইডার ম্যান ছিল তেমনই। কিন্তু একক সিনেমায় সে-ই মূল। স্পাইডার-ম্যানকে পূর্ণ রূপে সেখানে পান দর্শক। নতুন সিনেমায়ও সেটাই হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories