শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুহূর্তে ভাইরাল মাধুরী ও বিদ্যা, জানা গেল নেপথ্যের কারণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’। ২০০৭ সালে এসেছিল সিনেমাটির প্রথম কিস্তি। আর ২০২২ সালে প্রেক্ষাগৃহে আসে ‘ভুলভুলাইয়া টু’। বক্স অফিস মাতানো হরর-কমেডি ধাঁচের সিনেমাটির তৃতীয় কিস্তি আছে মুক্তির অপেক্ষায়। তাই শুরু হয়েছে প্রচারণা। সেই নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা। আর এই আলোচনার কেন্দ্রবিন্দু মাধুরী দিক্ষিত ও বিদ্যা বালান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ‘ভুলভুলাইয়া থ্রি’র টিজার ট্রেইলার প্রকাশ করা হয়েছিল। তবে এবার এই ফ্রাঞ্জাইজির আইকনিক গান ‘আমি যে তোমার’এর ৩য় কিস্তিও সামনে এলো। এবার বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা বিদ্যা বালান এবং মাধুরী দিক্ষিত স্ক্রিন শেয়ার করলেন। গানটি টি সিরিজের ব্যানেরে শুক্রবার প্রচারের পর থেকেই আলোচনা শুরু হয়। গানটি কেন্দ্র করে মুহূর্তে ভাইরাল বলিউডের জনপ্রিয় দুই নায়িকা ।
‘আমি যে তোমার ৩.০’ গানে এক সঙ্গে দেখা মিলেছে এই দুই অভিনেত্রী। ভরতনাট্যমে বিদ্যা এবং কত্থকে মাধুরীর নৃত্য দক্ষতা জায়গা নিয়েছে পাশাপাশি। তাদের পোশাকে লাল-কালো রঙে সাদৃশ্যও রাখা হয়েছে।
শ্রেয়া ঘোষালের কণ্ঠে অরিজিনাল আমি যে তোমার গান ছিল সকলের পছন্দের। সেই ধারাবাহিকতায় গানটির নতুন ভার্সনে নতুনত্ব আনার চেষ্টা করেছে নির্মাতারা। ভক্তদের মধ্যে ইতোমধ্যেই সাড়া ফেলেছে গানটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories