শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শীর্ষ ধনী অভিনেত্রী জুহি চাওলা, তার সম্পদের পরিমাণ কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার

বিশ্বের সেরা ধনী চলচ্চিত্র তারকাদের তালিকায় একাধিক বলিউড তারকারা স্থান পান। পুরুষ তারকাদের পাশাপাশি এই তালিকায় নারী তারকারাও স্থান পান। ভক্তদের সে আগ্রহ মেটালো ‘হুরান ইন্ডিয়া রিচ’। এ থেকে জানা গেছে বলিউডের অভিনেত্রীরা কে কত সম্পদের মালিক।
টাইমস অব ইন্ডিয়া বলছে, হুরুন রিচ লিস্টে নারী তারকাদের মধ্যে শীর্ষ স্থানে আছেন জুহি চাওলা। যদিও সিনেমাতে নিয়মিত নন এই অভিনেত্রী। বলিউডের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখের দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার তিনি। হুরুন রিচ লিস্ট অনুযায়ী, সম্পদের দিক থেকে শাহরুখ খানের পরেই জুহির অবস্থান। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৫৮০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪ হাজার ৬০০ কোটি রুপি।
ঐশ্বরিয়া রাই আছেন দ্বিতীয় স্থানে আছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। এই নায়িকার সম্পদের পরিমাণ ৮৫০ কোটি রুপি। ৬৫০ কোটি রুপির মালিক হয়ে তিনি আছেন তৃতীয় অবস্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। চতুর্থ অবস্থানে আছেন আলিয়া ভাট। সিনেমার পাশাপাশি এই অভিনেত্রো বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। সম্প্রতি সিনেমাও প্রযোজনা করেছেন। আলিয়ার সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। পঞ্চমে রয়েছেন শাহরুখ খানের একাধিক সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন। ৫০০ কোটি রুপির মালিক তিনি।
ভাইরাল ভিডিও কেন্দ্র করে শাহরুখের ছোট পুত্রকে নিয়ে নতুন চর্চা
বন্ধ ফ্ল্যাট থেকে গন্ধ পান প্রতিবেশীরা, যেভাবে উদ্ধার হয় মনি কিশোরের মরদেহ
তবে মজার বিষয় হচ্ছে সিনেমা থেকে দূরে থাকলেও জুহি চাওলা তার সম্পদের পরিমাণ দিয়ে চার নায়িকাকে পিছনে ফেলেছেন। এই চারজনের সব সম্পদ এক করলেও জুহির সমান হবে না। নব্বইয়ের দশকে বলিউডের প্রথম নারী অভিনেত্রী ছিলেন জুহি। সিনেমা থেকে অনেক অর্থ আয় করেছেন। আর সেই অর্থ তিনি বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায় যার ফল পাচ্ছেন তিনি। শাহরুখ খানের রেড চিলিজ গ্রুপের অন্যতম অংশীদার জুহি। কলকাতা নাইট রাইডার্সসহ কয়েকটি ক্রিকেট দলে বিনিয়োগ আছে তার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories