শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনিগমায় গাইবেন লোকসঙ্গীত শিল্পী দোয়েল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার

সিরাজগঞ্জের জন্ম নেওয়া প্রতিভাধর সংগীতশিল্পী লুবনা ইয়াসমিন দোয়েল। ছোটবেলা থেকেই সঙ্গীতে হাতেখড়ি বাবা আমজাদ হোসেনের হাত ধওে এই শিল্পীর। দোবিলা স্কুলের এই ছাত্রী রংপুর কারমাইকেল কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শুরুরদিকে, আধুনিক ধারার গান করলেও এক পর্যায়ে লোক গানেই মনোনিবেশ করেন তিনি।
গানের পাখি দোয়েল সঙ্গীতে গুরু হিসেবে পেয়েছেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শফি মন্ডলকে। সঙ্গীতে আর্দশ শফি মন্ডল ও ফরিদা পারভীন। “চ্যানেল আই বাংলার গান” রিয়ালিটি শোতে প্রতিযোগী ছিলেন তিনি। দেশে ও দেশের বাইরে অসংখ্য সম্মাননা অর্জন করেছেন তিনি।
২০১৫ সালে প্রকাশিত হয় দোয়েলের প্রথম একক অ্যালবাম ‘আরশিনগর’। এই অ্যালবামের ‘ও সাথী’, ‘ওহে লাল চাঁন’ এবং ‘আজ আমি বড় একা হয়ে গেছি’সহ বেশ কিছু গান সর্বস্তরের শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর নিশান মিউজিকের ব্যানারে প্রকাশ পায় দোয়েলের দ্বিতীয় একক অ্যালবাম ‘মানুষ গুরু’।
সঙ্গীতের পাশাপাশি থিয়েটারের সাথেও যুক্ত এই শিল্পী। শিখন্ডীকথা নাটকে “সোনা জলের বাঁকে গো” গানটি তার ভীষণ ভালোলাগার কাজ। নাটকেও গান করেছেন এই প্রতিভাবান শিল্পী, প্রবাসী নাটকে ‘আমি তোমার নাম লইয়া কান্দি’ গানটি জনপ্রিয়তা পায়।
সাঁকো টেলিফিল্ম এ্যাওয়ার্ড ২০১৬-তে শ্রেষ্ঠ সংগীত শিল্পী সম্মাননা পেয়েছেন তিনি। এছাড়া কোলকাতায় “মায়ের তরী” সংগঠন থেকে সংগীত শিল্পী হিসেবে বিশেষ সম্মাননা, ভারতের কল্যানী নাট্যচর্চা কেন্দ্র থেকে সংগীত ও নাট্য শিল্পী হিসেবে সম্মাননা, ভারতের কোচবিহার ও শিলিগুড়িতে দুবার ‘রাজ্য ভাওয়াইয়া’ সম্মাননা অর্জন করেছেন তিনি।
এনিগমা টিভির নিয়মিত গানের আয়োজন ‘আজ গানের দিন’ এর সিজন-৩-এ দেখা যাবে প্রতিভাবান শিল্পী দোয়েলকে। ৬ অক্টোবর (রবিবার) রাত ৮টায় ইউসুফ আহমেদ খানের উপস্থাপনায় সরাসরি দেখা যাবে এই আয়োজন। অনুষ্ঠানে গান ও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে দেখা যাবে।
এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। ১ম ও ২য় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে ৩য় সিজনকে একুট ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকছে ৩৬টি পর্ব। আগামী বছরের ১৩ এপ্রিল এই সিজনের শেষ পর্ব দেখানো হবে।
এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভি’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories