শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহালয়ার দিনে চমকে দিলেন বিদ্যা সিনহা মীম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার

আর মাত্র কয়েকদিন, এরপরই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। আজ (বুধবার) শুভ মহালয়া। এদিন সকালে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।
সঙ্গে দেবীর অবতারে নিজেকে ধরা দিয়ে ভক্তদের চমকেও দেন এই মডেল।মহালয়ার সাতসকালে সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। ছবিতে রীতিমতো এক দেবীর রূপেই দেখা যায় মিমকে। সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আলপনার ওপর বসে মিম। মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুল সমেত প্রদীপদানিটি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় বিভিন্ন পোজে তাকালেন।এদিন অপরূপ সাজে নিজেকে মেলে ধরেছেন বিদ্যা সিনহা মিম। উৎসবের সঙ্গে মিল রেখে পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাটবাজু।
হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা। গলায় সিতাহারি, কপালে সিঁদুর, ঠোঁটে গাঁড় লাল লিপিস্টিক; সঙ্গে কার্লি চুলের কম্বিনেশনে আলতো হাসিতে ক্যামেরায় পোজ।এভাবেই নিজেকে দেবী রূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন মিম। মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘একদম মা দুর্গার মত লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম।
২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি নিজের রূপে গুনেও মুগ্ধতা ছড়ান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories