শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নেহার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে যা জানালেন রোহন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার

তারকা মানেই তাদের ব্যক্তিগত জীবন সব সময় লাইম লাইটে উঠে আসে। অনেকদিন ধরেই গুঞ্জন উঠেছে গায়িকা নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিক চলছে না।
সম্প্রতি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে দাবি করছে যে এ তারকা দম্পতির মধ্যে আর মোটেও সব ঠিকঠাক নেই। তাদের বিবাহ বিচ্ছেদের গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অবশেষে বিচ্ছেদের বিষয়ে নীরবতা ভাঙলেন রোহন প্রীত সিং।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রোহন বলেন, গুজব মানে গুজবই, সেগুলো সত্য নয়। এগুলো বানানো জিনিস আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু বলবে। তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। আপনার এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত।
এ অভিনেতার কথায়, আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই আমাদের নিয়ে বলুক কথা লোকে। মানুষের মনে তো আছি।’ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেহা কক্করের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরে কোনও সত্যতা নেই।
একবার কপিল শর্মার শো’তে এসে নেহা জানিয়েছিলেন, রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বাঁধনে পড়তে মন থেকে তৈরি ছিলেন না। আবার ৩৩ বছরের নেহা এই বয়সে প্রেম করতে রাজি ছিলেন না।
প্রসঙ্গত, ২০২১ সালের আগস্ট মাসে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories