সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

টেক্সাসের হিউস্টনে আহতদের পুনর্বাসনের জন্য তহবিল সংগ্রহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ বার

টেক্সাসের হিউস্টনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গতকাল যুক্তরাষ্ট্র সময় বিকেল ৫ টায় “Concert for Bangladesh” অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনের জন্য তহবিল সংগ্রহ করা হয়েছে। ইউনিভার্সিটি অব হিউস্টনের স্টুডেন্ট সেন্টার থিয়েটারে আয়োজিত এই কনসার্ট থেকে প্রাপ্ত সকল অনুদান বাংলাদেশের এনজিও নারীপক্ষের মাধ্যমে আহতদের পুনর্বাসনে ব্যয় করা হবে।
কনসার্টের সূচনা হয় জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সলিডারিটি প্রকাশের মধ্য দিয়ে। মিউজিশিয়ান বাবনা করিমের বক্তব্যের পর বৈষম্য বিরোধী আন্দোলনে প্রতিটি নিঃস্বার্থ যোদ্ধা আর সকল শহীদদের স্মরণে উৎসর্গীকৃত কবি মোশাররফ হোসেন পাটওয়ারী নাহিদের কবিতা ‘অপারগতার গ্লানি’ আবৃত্তির ভিজ্যুয়াল প্রদর্শন হয়। কুল এক্সপোজারের প্রযোজনায় আজিজুল ইসলামের বাশির ব্যাকগ্রাউন্ড মিউজিকে এ কবিতার সাথে সাগর সেনের কণ্ঠে দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়।
এছাড়াও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন হক জুম কলের মাধ্যমে যুক্ত হয়ে কনসার্টের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আহতদের সহায়তা নিয়ে তাদের এক মাসের অভিজ্ঞতা শেয়ার করেন।
এরপর শুরু হয় গানের পর্ব, যেখানে হিউস্টনের জনপ্রিয় ব্যান্ড ‘হিউস্টন জ্যাম সেশন’, অকটেভ’, এবং “কুহু এন্ড ফ্রেন্ডস” অসাধারণ পরিবেশনায় পুরো পরিবেশ প্রাণবন্ত করে তোলে।
কনসার্টের সমাপ্তি হয় সকল ব্যান্ডের যৌথ পারফরম্যান্সে ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা গান দিয়ে।
ইভেন্ট শেষে মোট ১৫ হাজার ডলার সংগ্রহ করা হয়, যা নারীপক্ষের মাধ্যমে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যবহার করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories