শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার

সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দেওয়ান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ।
তিনি জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন দেওয়ান হাবিব। দীর্ঘ মেয়াদে চলছিল চিকিৎসা। সবশেষ রাজধানীর একটি হাসপাতালে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন দেওয়ান হাবিব। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের নামাজের জানাজা আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক দেওয়ান হাবিব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন। ১৯৯৮ সাল থেকে সাপ্তাহিক বিনোদন বিচিত্রা ম্যাগাজিনটি প্রকাশ করে আসছিলেন তিনি। এছাড়া নাটক প্রযোজনার সাথেও জড়িত ছিলেন তিনি। সালমান শাহ ও শমী কায়সারকে নিয়ে করা অরুণ চৌধুরীর নাটকটির প্রযোজকও ছিলেন দেওয়ান হাবিব। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ সিনেসাংবাদিক থেকে শুরু করে নাটক সিনেমার মানুষরাও শোক প্রকাশ করছেন।
দেওয়ান হাবিব, স্ত্রী, এক ছেলে ও মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী-স্বজন রেখে গেছেন। বিশেষ করে, গত চার দশকের সিনে-ইন্ডাস্ট্রির শিল্পী-সাংবাদিক-পরিচালক-প্রযোজকসহ প্রায় সবাই দেওয়ান হাবিবকে একনামে চিনতেন, জানতেন এবং মান্য করতেন। প্রযোজনার বাইরে দেওয়ান হাবিবের আরেকটি বড় পরিচিতি সিনে-সাংবাদিকতায়। তিনি তিন দশক ধরে দেশের অন্যতম বিনোদন ঘরানার পাক্ষিক ম্যাগাজিন পত্রিকা ‘বিনোদন বিচিত্রা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করেছেন নিরলস। এই পত্রিকার ব্যানারে তিনি আয়োজন করেছেন বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতা। যার মাধ্যমে দেওয়ান হাবিবের হাত ধরে ইন্ডাস্ট্রি পেয়েছে অনেক মডেল ও নায়িকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories