শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সামান্থার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ বার

দক্ষীণি তারকা জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য ভালোবেসে বিয়ে করেছিলেন। সেই বিয়ে বেশিদিন টিকেনি। বিচ্ছেদ হয় তাদের। সামান্থা এখন অতীত।
সম্প্রতি চার হাত এক হলো নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালার। বাগদান সেরেছেন তারা। তবে জীবনসঙ্গী হিসাবে সামান্থা রুথ প্রভুর প্রথম পছন্দ নাগা চৈতন্য, এক সময় নির্দ্বিধায় জানিয়েছিলেন অভিনেত্রী। সেই দিনও আর নেই। বিয়ে ভেঙে যাওয়ার পর একাই রয়েছেন অভিনেত্রী।
যদিও জানা যায়, নাগার সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই ধারাবাহিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যান সামান্থা। তারপর থেকেই একটাই সরব নেটপাড়ায়, যেন বদলে গিয়েছেন সামান্থা! এবার তাদের উদ্দেশে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী!
ওই অনুষ্ঠানে আলোকচিত্রীদের সামনে পোজ দেন সামান্থা। সেখানেই সামান্থাকে দেখে নেটাগরিকদের একটা বড় অংশের দাবি, সামান্থা কি আদৌ সুস্থ? কারও চিন্তা হয় অভিনেত্রীর চেহারা নিয়ে। কেউ কেউ আবার চিন্তায় পড়ে যান এটা ভেবে যে নাগার নতুন জীবনের কথা জানতে পেরেই কি অসুস্থ হয়ে পড়েছেন সামান্থা! এ দিন অনুষ্ঠানে সামান্থাকে দেখা যায় ফুলহাতা পোশাকে, সঙ্গে মানানসই রূপটান। মুখে হাসি থাকলেও ছবি দেখে অনেকেরই অসুস্থ মনে হয়েছে সামান্থাকে।
এবার অভিনেত্রী নিজের শরীরচর্চার ছবি দিলেন যদিও পুরোটাই পিছন থেকে। কাঁধে ভারী ওজন তুলেছেন অভিনেত্রী। ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লেখেন, ‘‘আর যদি কেউ অসুস্থ বল। মনে রাখবে সকলেই, পিছনে আঘাত করতে পারি আমি।
আসলে গত কয়েক দিন যেভাবে ট্রোল করা হয়েছে তাকে, যেন তার পাল্টা জবাব দিলেন সামান্থা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories