শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‘ইমার্জেন্সি’ সিনেমায় ছাঁটা হলো বাংলাদেশি শরণার্থীদের আক্রমণের দৃশ্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার

ভারতের সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’ সেন্সরে আটকে গিয়েছিল। অবশেষে তিনটি দৃশ্য ছাঁটার শর্তে ছবিটিকে মুক্তি দেওয়া হচ্ছে। সেই তিন দৃশ্যের মধ্যে রয়েছে বাংলাদেশের শরণার্থীদের আক্রমণের দৃশ্যও।
গত ৬ সেপ্টেম্বর ভারতে মুক্তির কথা ছিল কঙ্গনা অভিনীত ও পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’। কিন্তু ছবিটির মুক্তির ওপর স্থগিতাদেশ দেন দেশটির আদালত। আজ জানা গেছে, মুক্তির ছাড়পত্র পেয়েছে ছবিটি। এ জন্য ছবির তিনটি দৃশ্য বাদ দেওয়া ও কিছু সম্পাদনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সব বয়সী দর্শক ছবিটি দেখার অধিকার পেলেও নাবালকদের অভিভাবকের অনুমতি নিতে হবে।
সেন্সর বোর্ড থেকে ‘ইমার্জেন্সি’র ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে দেরি হওয়ার অন্যতম কারণ শিখ সংগঠনগুলোর আপত্তি। ছবির টিজার দেখে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিল শিখ সম্প্রদায়। গত মাস থেকে তারা ছবিটি নিষিদ্ধের দাবি করেন। সেন্সর বোর্ডের কাছে চিঠিও পাঠায় সংগঠনগুলো। এর আগে ছিল নির্বাচনের জটিলতা। এসব কারণে একাধিকবার পিছিয়েছে ছবির মুক্তি।
ছবি থেকে যে দৃশ্যগুলো বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোতে দেখানো হয়েছে – পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশি শরণার্থীদের আক্রমণ করছে। বিশেষ করে একজন সেনা একটি শিশুর মাথা থেতলে দিচ্ছে এ রকম একটি দৃশ্য। এ ছাড়া তিন নারীর শিরশ্ছেদের দৃশ্যও বাদ দিতে বলা হয়েছে। প্রিভিউ কমিটি ছবির একটি জায়গায় উল্লিখিত একটি পরিবারের পদবীও বদলে দিতে বলেছে।
‘ইমার্জেন্সি’ ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। তার আমলে ভারতে যে একুশ মাস জরুরি অবস্থা জারি করা হয়েছিল, সেই সময়টাকেই ছবিতে তুলে ধরা হয়েছে। অভিনয়ের পাশাপাশি ছবির চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন কঙ্গনা। চলতি মাসের ১৮ তারিখ পরবর্তী শুনানির পর ছবি মুক্তির তারিখ জানানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories