শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কেন ট্রলের স্বীকার হলেন কিম কার্দাশিয়ান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার

রিয়্যালিটি টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান সম্প্রতি রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব পরিদর্শন করেছিলেন। আর তারই কিছু ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। এরপর পরই ভক্তদের ক্রোধের সম্মুখীন হন।
কিম কার্দাশিয়ানকে তার ইনস্টাগ্রামে রিয়াল মাদ্রিদ স্কোয়াডের সাথে পোজ দিতে দেখা যায়। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, মাদ্রিদের স্মৃতি। আর এতেই ট্রলের স্বীকার হন তিনি।
তিনি ছবি পোস্ট করার সাথে সাথেই ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ ভক্তরা কমেন্ট সেকশনে তাকে ট্রোল করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, আপনি দেখার পর রিয়াল মাদ্রিদ পরপর ২টি ম্যাচ হেরেছে।
আরেকজন লিখেছেন, আপনি দেখতে গিয়েছিলেন তারপর ১০ জন খেলোয়াড় আহত হয়েছেন।
তৃতীয় একজন লিখেছে, তিনি আমাদের দলকে অভিশাপ দিয়েছে।
আরেকজন লিখেছেন, এ কারণেই আমাদের অর্ধেক খেলোয়াড় ইনজুরিতে পড়েছে।
কিম সম্প্রতি রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব এবং রিয়াল ভ্যালাডোলিড ফুটবল ক্লাবের মধ্যকার ফুটবল ম্যাচ দেখেছেন। মাদ্রিদের সেই ছবির সঙ্গে স্পেন ভ্রমণের বেশ কয়েকটি ছবি তিনি ইনস্টাগ্রামে দিয়েছিলেন। ছবিতে, তাকে স্টেডিয়ামের ভিতরে সন্তানদের সাথে ফুটবল ম্যাচ উপভোগ করতে এবং হোটেলে তাদের সাথে পোজ দিতে দেখা যায়।
এর আগে, রিয়েলিটি তারকা ওয়াশিংটন ডিসিতে বিচার বিভাগে গিয়েছিলেন। সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দীদের ক্ষমা করে দেওয়ার বিষয়ে অ্যাটর্নি এলিজাবেথ ওয়ারের সাথে দেখা করেছিলেন। সেই সফরের কিছু ছবিও তিনি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories