শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তেলেগুতে জাহ্নবী কাপুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ বার

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘দেভারা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর। করতালা শিবা পরিচালিত ‘দেভারা’ সিনেমাটির জাহ্নবীর ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে, যাতে তার মা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর সাথে অনেক মিল পাওয়া গিয়েছে।
জুনিয়র এনটিআর- এর বিপরীতে অভিনয় করে তেলেগু চলচ্চিত্রে অভিষেক হলো জাহ্নবীর। এছাড়াও সাইফ আলী খানসহ আরো অনেক শক্তিশালী অভিনেতারা অভিনয় করেছেন সিনেমাটিতে। তেলেগুতে কীভাবে তার মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সে সম্পর্কে বলতে গিয়ে জাহ্নবী বলেন, এটি আমার প্রথম তেলেগু চলচ্চিত্র। তাই আমি ভাষা বলতে পারি না বলে আমার সংলাপ শিখতে অনেক সময় লেগেছে। আমার মা বাড়িতে আমাদের সাথে হিন্দি এবং ইংরেজিতে কথা বলত, কিন্তু যখনই আমরা চেন্নাই (তামিলনাড়ু) যেতাম, তখন আমি তেলেগুর চেয়ে তামিল ভাষায় বেশি কথা বলতাম। তেলেগু সিনেমাতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন বাড়িতে ফিরে আসার মতো মনে হচ্ছে। অনেক দিন পর ঘরে ফেরার অনুভূতি যেমন হয় তেমন লাগছে। সেটে থাকা প্রত্যেকেই খুব আপন মনে হচ্ছে আমার। আমি জানি এটা মায়ের প্রতি আমার তীব্র আকর্ষণের কারণে হচ্ছে।
বলিউড এবং দক্ষিণের চলচ্চিত্রে জাহ্নবী এগিয়ে নিচ্ছেন নিজেকে। যেভাবে শ্রীদেবী দক্ষিণ এবং হিন্দি উভয় সিনেমাতেই ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। মেয়েও মায়ের পথেই হাঁটছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories