শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী মেয়েকে নিয়ে কটাক্ষের শিকার খায়রুল বাসার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার

অভিনেতা খায়রুল বাসার বন্যার্তদের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রমে লক্ষ্মীপুরে গিয়েছিলেন। সম্প্রতি খায়রুল বাসার ফেসবুকে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের একটি ছবি প্রকাশ করেন। যেখানে তার সঙ্গে বেশ কয়েকজন সেচ্ছাসেবককে দেখা যায়। যেই দলে ছিল কিশোর থেকে শুরু করে একজন মেয়ে।
এরপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। কেউ কেউ লিখেছেন, এত লোক নিয়ে বন্যাদুর্গত এলাকায় যাওয়ার প্রয়োজন কী? কেউ আবার লিখেছেন, বন্যার্তদের সহায়তা নয়, যেন পিকনিক করতে গেছেন তিনি।
কারো মন্তব্য বাচ্চা ছেলেটাকে নিয়ে যাওয়া হলো কেন, কেউ বলেছে মেয়েটাকে না নিয়ে গেলে হতো! এ সকল মন্তব্যেই চোখে পড়েছে খায়রুল বাসারের। যে কারণে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।
প্রথমেই গ্রুপ ছবিটি প্রসঙ্গে খায়রুল বাসার জানান, ছবিতে যাদের দেখা গেছে, তাদের বেশিরভাগই স্থানীয় স্বেচ্ছাসেবী। লক্ষ্মীপুরের পথঘাট না চেনার কারণে টিমের সঙ্গে তাদের যুক্ত করা হয়েছিল।
এরপর পিকনিকের মন্তব্যের জবাবে খায়রুল বাসার বলেন, লক্ষ্মীপুরের যেখানে গেছেন, মানুষ ভালোবেসে তাদের খাবার দিয়েছেন। সেটাই ভাগ করে সবাই খেয়েছেন। সেই ছবি দেখে অনেকে পিকনিক বলে মন্তব্য করছেন।
এই অভিনেতা আরও জানান, ছবির অধিকাংশ ছেলেগুলো এলাকার স্বেচ্ছাসেবী। একে তো সব পানির নিচে; তাছাড়া আমরা তো সে অঞ্চলের পথঘাট আগে থেকে তেমন চিনি না। তারাই আমাদের অতি দুর্ভোগে থাকা মানুষদের ঘরে নিয়ে গেছে। বাচ্চা ছেলেটাও এক স্বেচ্ছাসেবীর ছোট ভাই, সে নিজেও ওই এলাকার সন্তান।
এরপর কার্যক্রম দলে মেয়ে থাকার সমালোচনার জবাবে বাসার বলেন, নারীদের প্রয়োজনীয় নানা কিছু সরবারাহে মেয়েটা হেল্প করেছে। তাকে না নিয়ে একজন কমেন্টযোদ্ধাকে নিয়ে যাওয়ার মতো সুবুদ্ধি আমাদের ছিলো না। আমরা বোকা, কমেন্টযোদ্ধাদের মতো চালাক নই। কমেন্টযোদ্ধারা জানেন একটা কমেন্ট করলেই বড় দায়িত্ব সম্পন্ন হয়।
নেটিজেনদের এমন সমালোচনায় চিন্তিত নন বাসার, বরং মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ। অভিনেতার ভাষ্য, ‘বন্যাদুর্গত এলাকার মানুষের চোখে-মুখে আমাদের প্রতি যে ভালোবাসা দেখেছি, এতটা ভালোবাসা গ্রহণের সামর্থ্য নিয়ে যাইনি হয়তো।
আমরা বরং ভালোবাসা নিয়ে ফিরেছি। কোমরসমান পানিতে ভেসেও কেউ কেউ মাথায় হাত বুলিয়ে বলেছেন, দুইটা ভাত আর শাক রান্না হইছে, তোমরা কেউ খেয়ে যাও; তোমাদের মুখ শুকনা লাগতেছে। এই কথার কাছে আপনাদের বাজে কথা কিচ্ছু না।
যারা এই ত্রাণ কার্যক্রমে সহায়তা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন খায়রুল বাসার। আরও জানিয়েছেন, অভিনেত্রী সামিরা খান মাহির উদ্যোগেই লক্ষ্মীপুরে টিম নিয়ে গিয়েছিলেন তিনি। বন্যা-পরবর্তী সময়ে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা করতে আবারও দুর্গত এলাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories