বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

প্রাইভেটকারের ধাক্কায় বন কর্মচারী নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১০৪ বার

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় বন বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর সদর থানাধীন মাস্টাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফারুক হোসেন মোল্লা (৫৫)। তিনি নড়াইলের লোহাগড়া থানাধীন পাংখার চর এলাকার মৃত আবুল খায়ের মোল্লার ছেলে।জিএমপির সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গাজীপুরে বনবিভাগের সালনা বিট বাগান কেন্দ্রের বিট সংগ্রহকারী পদে চাকুরি করতেন ফারুক হোসেন মোল্লা। তিনি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর সদর থানাধীন মাস্টাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। তখন ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার বেপরোয়াগতিতে যাওয়ার পথে তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন ফারুক। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories