শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রক্তপাতে কোনো সমাধান আসে না: অপূর্বচলছে কোটা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১০৪ বার

সংস্কারের দাবিতে আন্দোলন। এই আন্দোলনে গতকাল মৃত্যুবরণ করেছেন ছয়জন তরুণ। সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলনের স্ফুলিঙ্গ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের রেশ ধরে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। আজকেও ঘটেছে একই ঘটনা। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সবাই। তারকা ব্যক্তিরাও দিচ্ছেন পোস্ট।
যেমন গতকাল এক দফা পোস্ট করেছিলেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ আবারও লিখলেন। আজ সন্ধ্যার পরে তিনি লেখেন, সংঘাত রক্তপাতে কোনো সমাধান আসে না। শিক্ষার্থীদের কথাগুলো শুনে তাদের সঙ্গে কথা বলে যুক্তিতর্ক দিয়ে কি সমাধান হয় না? আমাদের কি কথা বলার মতো কারো মুখ নেই? কথা শোনার মতো কান নেই। ’
তিনি আরো যুক্ত করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর আঘাত করা হচ্ছে তারা আমাদেরই কারো না কারো সন্তান, ভাই, বোন, বন্ধু, সহপাঠী। আমার করজোড়ে অনুরোধ, দয়া করে সব প্রতিনিধিরা আলোচনায় বসুন, সব ভুল- বোঝাবুঝির অবসান ঘটুক অতিদ্রুতই। আর রক্ত দেখতে চাই না, আর কারো প্রাণ যাক চাই না। চাই না আর কোনো মা-বাবার কোল খালি হোক। সংঘাত চাই না। সমাধান উপহার দিন৷ ভালোলেন্স ইজ নেভার দি অ্যানসার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories