সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

এবার বিশ্বসেরা গানের তালিকায় ‘লাগে উরা ধুরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭৭ বার

সাফল্যের সঙ্গে প্রেক্ষাগৃহে রাজত্ব করছে ‘তুফান’ সিনেমাটি। অন্যদিকে ইউটিউবে রাজত্ব করছে এই ছবিটির গানগুলো। এবার এ ছবির ‘লাগে উরা ধুরা’ গানটি উঠে এলো বিশ্ব সেরা গানের তালিকায়। অর্থাৎ ইউটিউবে বিশ্বব্যাপী সেরা ১০০ গানের তালিকার প্রথম ৪-এ অবস্থান করছে ‘লাগে উরা ধুরা’ গানটি।
সিনেমা প্রেমীরা বলছেন, রায়হান রাফি পরিচালিত ‘তুফান’-এর ‘লাগে উরা ধুরা’ গানের এই সাফল্য বাংলা সঙ্গীতের কাছে নিঃসন্দেহে গর্বের! মাত্র দুই মাসে এমন সাফল্য অভূর্তপূর্ব।
সোশ্যাল মিডিয়াতে, ‘লাগে উরা ধুরা’ গানে রিলস তৈরি হয়েছে প্রায় ছয় লাখ। দুটি ইউটিউব মিলিয়ে গানটি ভিউ ছাড়িয়ে ১০০ মিলিয়ন। এই গানের সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রীতম হাসান ও অন্তরা রায় চৌধুরী। তারা এ গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লেখেন রাসেল মাহমুদ, শরিফ উদ্দিন এবং মিউজিক করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান। শাকিবের সঙ্গে গানটিতে পারফর্ম করেছেন মিমি চক্রবর্তী।
কোরবানি ঈদে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় আলফা আই প্রযোজিত ‘তুফান’। মুক্তির পঞ্চম সপ্তাহেও সিনেমাটি দেশের ৭৯টি প্রেক্ষাগৃহের পাশাপাশি পৃথিবীর ১৭টি দেশে চলছে। ইতোমধ্যে ‘তুফান’কে অলটাইম ব্লকবাস্টার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে।
শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও নাবিলা। আরো দেখা গেছে- মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories