সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৪২ বার

রাজধানী ঢাকাসহ সারা দেশে এক কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রম সোমবার (০৮ জুলাই) শুরু হবে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, মসুর ডাল ও চাল) বিক্রির কার্যক্রম চলমান। চলতি বছরের জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রম ৮ জুলাই থেকে সারা দেশে শুরু হবে।
এ কার্যক্রম দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবেন ডিলাররা।
এদিকে এ মাসের কার্যক্রম সোমবার সকাল ১০টায় রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি কলোনি আনসার ক্যাম্প মাঠে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন উদ্বোধন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এ দফায় সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্যতেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories