শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোনাক্ষীর বিয়েতে কী উপহার দিলেন শাহরুখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭৬ বার

সোনাক্ষী সিনহা বিয়ে নিয়ে এমনিতেই পরিবারে চাপা অশান্তি চলছে। এর মধ্যেই মঙ্গলবার সোনাক্ষী তার বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন। প্রতিটি ছবির সঙ্গে জুড়ে থাকা মুহূর্তের বর্ণনা দেন নায়িকা। সেখানেই জানা গেছে বিয়েতে সোনাক্ষীকে দেওয়া শাহরুখের উপহারের বিষয়ে।
গত ২৩ জুন আইনি মতে বিয়ে সারেন সোনাক্ষী ও তার দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবাল। যদিও তাদের বিয়ের পর থেকেই চলছে নানা আলোচনা। সোনাক্ষীর ভাই লবের নাকি একেবারেই মত ছিল না এই বিয়েতে। যদিও তাতে কিছু আটকায়নি। সকালে বাড়িতে বিয়ে, তার পর সন্ধ্যায় প্রীতিভোজের আয়োজন করে সিন্‌হা পরিবার।
সেখানে ডাকেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবকে। সালমান খান থেকে রবিনা ট্যান্ডন, তব্বু-সহ একাধিক তারকা আসেন সোনাক্ষী-জাহিরের প্রীতিভোজে। তবে দেখা যায়নি শাহরুখ খানকে।
কারণ, সেসময় পরিবার নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন অভিনেতা। উপস্থিত হতে না পারলেও সোনাক্ষী-জাহিরের বিশেষ দিনে উপহার পাঠিয়েছেন বাদশা।
সোনাক্ষী পোস্ট করেছেন একটি সাদা-কালো ছবি, তাতে দেখা যাচ্ছে লিফ্‌টে নামছেন সোনাক্ষী-জাহির। আর ফোনে শাহরুখের পাঠানো ভয়েস নোট শুনছেন। সোনাক্ষী ছবির নীচে লেখেন, আমাদের দু’জনের সব থেকে প্রিয় শাহরুখের ভয়েস নোট শুনছি। এত শুভেচ্ছা ও ভালোবাসা পাঠিয়েছেন আমাদের! বিয়ের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories