শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনা আমার জন্য এক আবেগেরে নাম : জায়েদ খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৮৮ বার

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ছোটবেলা থেকে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত তিনি।
তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল মাঠে মেসিদের খেলা উপভোগ করবেন। তার সেই ইচ্ছে পূরণ হলো এবার৷
চলমান কোপা আমেরিকার সেমিফাইনালে নিউ জার্সির একটি স্টেডিয়ামে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন জায়েদ খান।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসির দল। এদিন গ্যালারিতে হাজির ছিলেন জায়েদ। এটি তার আর্জেন্টিনার খেলা দেখার প্রথম অভিজ্ঞতা।
জায়েদ খান জানান, ফুটবল খেলা যখন থেকে বুঝতে শিখেছেন, তখন থেকেই আর্জেন্টিনার বড় ভক্ত তিনি। ম্যারাডোনার ভক্ত তিনি। আর্জেন্টিনার খেলা অসম্ভব ভালো লাগে লাগে।
জায়েদ বলেন, আর্জেন্টিনা আমার জন্য এক আবেগেরে নাম। যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করি না। তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলাম। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।
ফেসবুকে পোস্ট করা ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে দেখা গেছে জায়েদ খানকে। ওই ম্যাচে কানাডাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories