শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার একসাথে আসছেন সঞ্জয় -রণবীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৭৮ বার

আদিত্য ধরের পরিচালনায় দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিংকে। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সিনেমাটির সম্ভাব্য নাম ‘ধুরন্ধর’। আর সিনেমাটি বসবে তারার হাট। মুখ্য চরিত্রে রণবীরের সঙ্গে দেখা যেতে পারে—সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্নাসহ একাধিক তারকাকে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। সেখানে গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে থাকবেন রণবীর আর খলচরিত্রে দেখা যতে পারে সঞ্জয় দত্তকে।
তবে আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপালের চরিত্রের আভাস এখনই প্রকাশ্যে আনতে নারাজ নির্মাতারা। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন আদিত্য।
আগামী আগস্ট মাস থেকে শুরু হতে পারে একাধিক তারকা সমন্বিত সিনেমাটির শুটিং। ভারতের পাশাপাশি বাইরেও একাধিক জায়গাতে হবে দৃশ্যধারণ। সিনেমাটিতে রণবীরের চরিত্রটি গড়া হবে লার্জার দ্যান লাইফ আদলে। এভাবে আগাচ্ছে চিত্রনাট্য তৈরির কাজ। ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন অভিনেতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories