শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কলকাতায় নতুন সিনেমা মুক্তি প্রসঙ্গে যা বললেন মিথিলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭৮ বার

দুই বাংলায় সমানভাবে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। সিনেমা মুক্তিসহ নানা বিষয় নিয়ে সম্প্রতি তিনি মুখোমুখি হন গণমাধ্যমের।
এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, সব সময় আলাদা চরিত্রে কাজ করতে চেয়েছি।
নতুন সিনেমাতেও তাই করেছি। এখানে আমাকে মফস্বলের একটি হাসপাতালের নার্স চরিত্রে দেখা যাবে। যার নাম দেবজানী।
তিনি আরও বলেন, কলকাতায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সবগুলোর জন্যই ভালো সাড়া ও প্রশংসা পেয়েছি। তার মধ্যে ‘মায়া’ সিনেমাটি বেশ ভালো চলেছে। ‘অভাগী’ পুরস্কার জিতেছে। পিছিয়ে নেই ‘নীতিশাস্ত্র’ও। বিভিন্ন উৎসবে এই সিনেমাটি প্রশংসিত হয়েছে। সর্বোপরি বলতে গেলে, কলকাতার সিনেমায় প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি।
‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন দুলাল দে। রহস্য ভরা এ সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা জিতু কমল।
এদিকে মিথিলা অভিনীত বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’ ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ নামের দুটি সিনেমা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories