শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেকআপের জন্য ১০ ঘণ্টা বসেছিলেন অমিতাভ!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮০ বার

বক্স অফিসে ঝড় তুলছে নাগ আশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি। ইতোমধ্যেই বক্স অফিসে ছয়শ কোটি টাকা পার করেছে এই ছবিটি। তবে বক্স অফিসের অঙ্কের বাইরেও কল্কির আসল ম্যাজিক কিন্তু বিগবি। ৮১ বছর বয়সেও অমিতাভ বচ্চন পর্দায় এসে এমন হইচই ফেলে দিয়েছেন।
বলা বাহুল্য, অশ্বত্থামা লুকে একেবারে তাক লাগিয়েছেন অমিতাভ। এই মেকআপ নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অমিতাভকে। প্রায় ৬ ঘণ্টার বেশি সময় একটানা বসে থেকে নাকি এই মেকআপ সেরেছেন অমিতাভ।
সম্প্রতি অমিতাভের ছবি শেয়ার করে মেকআপ আর্টিস্ট করণদীপ সিং লিখলেন, ‘কল্কির পুরো টিমকে শুভেচ্ছা। বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে এই ছবি। তা দেখে বোঝা যাচ্ছে, কল্কি গোটা বিশ্বে রেকর্ড করবে। আর রেকর্ডের নেপথ্যে রয়েছে অমিতাভের অশ্বত্থামা লুক। প্রায় ১০ ঘণ্টা ধরে এই মেকআপ চলেছে। এত বড়মাপের স্টার হয়েও, এতক্ষণ ধরে বসে মেকআপ করেছেন তিনি, তা অনুপ্রেরণা জোগায়।
আরেক মেকআপ আর্টিস্ট প্রীতি শিল সিং ছবি শেয়ার করে লিখলেছেন, স্ক্রিন আইকন থেকে মহাকাব্য যোদ্ধা! অমিতাভ বচ্চন স্যারকে অশ্বথামায় রূপান্তরিত করা সত্যিই স্মরণীয় ছিল।
সিনেমাটির প্রাক-রিলিজ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন তার অশ্বত্থামা লুকের বিষয়ে বলেন, ‘এই সিনেমার শুটিংয়ের আগে মেকআপ এবং প্রস্থেটিক পরে ট্রায়াল দিতে হয়েছিল। সে সময় আমি বলেছিলাম, হে ঈশ্বর, আরেকটি প্রস্থেটিক সিনেমা করতে হচ্ছে আমাকে।’
তেলেগু, তামিল, মালায়লাম, কন্নড়, হিন্দি এবং ইংরেজি ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পায়। অমিতাভ বচ্চন, প্রভাস ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বতা চ্যাটার্জি এবং শোভনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories