শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগেও দুবার বিয়ে করেন চমকের স্বামী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮৪ বার

বেশ আলোড়ন সৃষ্টি করেই বিয়ে করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে খবরের শিরোনাম হন তিনি।
বিয়ের পরপরই চমকের স্বামী আজমান নাসিরকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেন, অভিনেত্রীর স্বামীর আগেও বিয়ে হয়েছে। সেই সংসারে সন্তানও রয়েছে।
বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন এই দম্পতি। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, চমকের স্বামী আজমান নাসিরের আগেও দুইটি বিয়ে হয়েছে। অভিনেত্রীর সঙ্গে এটি তার তৃতীয় বিয়ে।
পেশায় ব্যবসায়ী আজমান নাসির ২০০৮ সালে প্রথম বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামান্তা ইসলাম। ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। তবে ২০১৬ সালেই সেই সংসারে বিচ্ছেদ হয়।
প্রথম সংসারে ভাঙনের পর লামিয়া ফারহিন নামে একজনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি। সে ঘরেও একটি কন্যা সন্তানের জন্ম হয়। তবে দ্বিতীয় সংসারও টেকেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories