সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

নৃত্য পরিচালক আজিজ রেজার হার্ট অ্যাটাক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৮ বার

জনপ্রিয় নৃত্য পরিচালক আজিজ রেজার হার্ট অ্যাটাক করেছে। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিত্রনায়ক সাইফ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আমার ওস্তাদ নৃত্য পরিচালক আজিজ রেজাকে নিয়ে যাওয়া হয়েছে।
সেখানে তার চিকিৎসা চলছে। আজ (২ জুলাই) তিনি সকালে হার্ট অ্যাটাক করেন। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।
১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন আজিজ রেজা। টালিউডেও তিনি কাজ করেছেন। তিনি নৃত্যে বিশেষ অবদান রাখায় জাতীয় পুরস্কার লাভ করেন। সেখানের সিনেমায় ৪২টিরও বেশি গান করেছেন। চিরঞ্জিত, প্রসেনজিৎ, ইন্দানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্তদের সঙ্গে কাজ করেছেন আজিজ রেজা।
আজিজ রেজার চলচ্চিত্রাঙ্গনে বিচরণ শুরু আরেক নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রসিয়া বন্ধু সিনেমায় তিনি আমির হোসেন বাবুর সহকারী হিসেবে কাজ করেন। পরে এককভাবে চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দেন এম এ মালেক পরিচালিত তুফান মেঘ চলচ্চিত্রে। এর পরে তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। খুলে দেয় ভাগ্যের দুয়ার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories